নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান অপরিসীম: ধর্ম উপদেষ্টা

১১ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ১০:৪২ PM
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন © টিডিসি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের সংকট ও বিপদে আলেম-ওলামারা সবসময় জনগণের পাশে থেকে ত্যাগ স্বীকার করেছেন। নতুন বাংলাদেশ গঠনে তাদের অবদান সোনার অক্ষরে লেখার মতো।

রবিবার (১০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা দারুল আকরাম মাদরাসায় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আলেম-ওলামাদের অবদান অনন্য। তারা শুধু দ্বীনের খেদমতই করেননি, দেশের স্বাধীনতা ও সংকটে ময়দানে থেকেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করেন, শত শত মাদ্রাসা শিক্ষার্থী তখন আহত হয়েছেন ও শাহাদাত বরণ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতেও দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সুরক্ষায় আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।

অনুষ্ঠানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার আলেম উলামা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬