মসজিদের সভাপতি হবেন ডিসি ও ইউএনও: ধর্ম উপদেষ্টা

১৮ জুলাই ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
ড. আ ফ ম খালিদ হোসেন

ড. আ ফ ম খালিদ হোসেন © সংগৃহীত

দেশের প্রতিটি মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মসজিদ পরিচালনা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত একটি নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৮ জুলাই) খুলনায় বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, মসজিদে ইমাম নিয়োগ ও বরখাস্ত প্রক্রিয়া নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত হবে। এছাড়া ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদে কর্মরত অন্যান্যদের উপযুক্ত বেতন-ভাতা প্রদানের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ‘অনেক মসজিদের ফান্ডে প্রচুর অর্থ থাকলেও ইমামদের বেতন কম, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ড. খালিদ হোসেন আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনে এখন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে এবং কার্যক্রমগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। তিনি ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনায় সন্ত্রাস, মাদক, নারী নির্যাতনসহ সমাজবিরোধী কর্মকাণ্ডের কুফল তুলে ধরতে হবে। পাশাপাশি হালাল জীবিকার গুরুত্ব সম্পর্কেও মুসল্লিদের সচেতন করতে হবে।’

বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9