গোপালগঞ্জে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা

২২ জুলাই ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৭:৫৭ PM
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা © টিডিসি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা ও স্থাপনা পরিদর্শন করেছেন সরকারের দুই উপদেষ্টা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গোপালগঞ্জ জেলা কারাগারে পৌঁছান। সেখানে তাঁরা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেন এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তাঁরা এনসিপির সভামঞ্চ, সংঘর্ষের স্থান, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আশপাশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তাঁরা ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুনর্বাসন বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, কারাগারের জেলার তানিয়া জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।

সরকারি পর্যবেক্ষণে আসা উপদেষ্টারা বলেন, যাতে আর এমন ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসন ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।'

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির এক কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে সহিংসতা, ভাঙচুর ও প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নেয়।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950