এইচএসসির স্থগিত পরীক্ষা কবে, পরে জানানো হবে: প্রধান উপদেষ্টার কার্যালয়

২২ জুলাই ২০২৫, ১০:০১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৭:৫০ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ছবি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় স্থগিত এইচএসসি পরীক্ষা নেওয়ার তারিখ পরে জানানো হবে। মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হবে।

আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষাসমূহ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বার্তায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত থাকবে। আজকের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এর আগে সোমবার (২১ জুলাই) রাত ২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। পরে মঙ্গলবার (২২ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

আরও পড়ুন: আজকের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত

শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত দুর্ঘটনার কারণে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় মঙ্গলবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাসমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজকের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বিষয়টি যাতে সারাদেশে পৌঁছে দেওয়া যায়, সে জন্য প্রয়োজনীয় প্রচার-ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে জানান, ‘শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9