গোপালগঞ্জে প্রাণহানির ঘটনায় সরকারের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭ জুলাই ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৯:০৮ AM
প্রেস উইংয়ের লোগো

প্রেস উইংয়ের লোগো © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রেস উইং থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের দু’জন অতিরিক্ত সচিব। কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

আরো বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যে বা যারা বেআইনি কর্মকাণ্ড ও সহিংসতার জন্য দায়ী; তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

প্রসঙ্গত, বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ-সেনাবাহিনী ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে চারজন নিহত হয়। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ অন্তত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা শহরে সংঘর্ষ চলাকালে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন– শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০), কোটালিপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রজমান কাজী (১৯), শহরের শানাপাড়ার সোহেল রানা (৩৫) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন।

 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬