এ সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আইন উপদেষ্টা

১৪ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল © সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কোনোরকম গাফিলতি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যে গতিতে এগিয়ে চলেছে, তাতে বর্তমান সরকারের আমলেই এ হত্যাকণ্ডের বিচার হবে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ দিন নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে  নারায়ণগঞ্জের মাটিতে যারা  শহীদ ও আহত হয়েছেন, যারা নানাভাবে অবদান রেখেছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বিভিন্ন ক্রিমিনাল (অপরাধ) আদালতেও অনেক মামলা হয়েছে। নারায়নগঞ্জ পুলিশ সুপার তাকে জানিয়েছেন, সেখানে এসব মামলার মধ্যে অনেকগুলোর তদন্তের বেশ অগ্রগতি হয়েছে। আগামী ৫ আগস্টের আগেই সেগুলোর  চার্জশিট দিতে পারবেন বলে পুলিশ সুপার তাকে আশ্বস্ত করেছেন। চার্জশিট দেওয়ার পর প্রয়োজনে দ্রুত বিচার আইনে এব অপরাধের বিচার করা হবে।

তিনি বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে যে স্বৈরতন্ত্র ও ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের মানুষ বড়জোর ১৫ দিনে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করেছে।

আরও পড়ুন: দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলছে অন্তর্বর্তী সরকারের ইন্ধনে: ছাত্রদল সভাপতি

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, স্থানীয়ভাবে নানা ধরনের আইনশৃঙ্খলা লঙ্ঘন ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে। চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ থেকে মহাপরাক্রমশালী ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলে, সেভাবে ঐক্যবদ্ধ থাকলে জনগণ অবশ্যই চাঁদাবাজদের প্রতিহত করতে পারবে। স্থানীয়ভাবে যেসব চাঁদাবাজ আছে, লুটেরা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ বিষয়ে  প্রশাসন সহযোগিতা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো: নজরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

উপদেষ্টারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করে খোঁজখবর নেন ও সহমর্মিতা প্রকাশ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9