প্রেস সচিব শফিকুল আলম অবরুদ্ধ

২৮ জুন ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
প্রেস সচিব শফিকুল আলম অবরুদ্ধ

প্রেস সচিব শফিকুল আলম অবরুদ্ধ © টিডিসি সম্পাদিত

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা। শনিবার (২৮ জুন) বিকেলে প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেসক্লাবে এলে এ ঘটনার সূত্রপাত হয়।

জানা গেছে, প্রেস সচিবের আগমনের খবর পেয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে প্রেসক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েন প্রেস সচিব। এ সময় আন্দোলনকারীরা কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রেস সচিবকে সেখান থেকে বের হতে না দেওয়ার ঘোষণা দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেস সচিব প্রেসক্লাবে অবরুদ্ধ ছিলেন।

এ বিষয়ে গণমাধ্যম কর্মী মোস্তফা জামাল বলেন, প্রেস সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে বিকেল ৫টার দিকে খুলনা প্রেসক্লাব পরিদর্শনে করতে আসেন। এ সময় ছাত্র-জনতার আন্দোলনের একটি অংশ প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয়। ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি। 

তিনি আরও বলেন, এ অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হন। আন্দোলনকারীরা একপর্যায়ে বলতে থাকেন কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিবও বের হতে পারবেন না।  

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬