যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্তে বাংলাদেশের আলোচনা অব্যাহত

২৮ জুন ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৬:১৫ PM
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ আলোচনাটি হয়। 

আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। 

শনিবার (২৮ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার সাবেক বাণিজ্য নীতিবিষয়ক প্রধান ড. খলিলুর রহমান বলেন, ‘আমাদের আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। উভয় পক্ষই চুক্তিটি দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত করার ব্যাপারে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
সূত্র: বাসস

 

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬