এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

২৩ জুন ২০২৫, ০৯:০০ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:৩৯ PM
এমপিওভুক্ত শিক্ষক ক্লাস নিচ্ছেন শিক্ষার্থীদের

এমপিওভুক্ত শিক্ষক ক্লাস নিচ্ছেন শিক্ষার্থীদের © সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আগামী ১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ভিত্তিতে ‘বিশেষ সুবিধা’ পেতে যাচ্ছেন। যদিও এই সুবিধা বছরে একবার দেওয়া হবে। এই সুবিধার হার হবে ১০ থেকে ১৫ শতাংশ। এ সুবিধার আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা।

আজ সোমবার (২৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। 

আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ বা তার ঊর্ধ্বে থাকলে ১ জুলাই থেকে প্রতিবছর মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

অন্যদিকে, গ্রেড-১০ থেকে তার নিচের গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন, তবে কোনোভাবেই এটি ১ হাজার ৫০০ টাকার কম হবে না।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরিত পৃথক একটি অফিস আদেশে সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ সুবিধা’ বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীদের জন্য এই পরিমাণ বৃদ্ধি করে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা এবং অবসরভোগীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল যথাক্রমে ১ হাজার এবং ৫০০ টাকা।

প্রসঙ্গত, বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ২৯ হাজার ১৬৪টি। এর মধ্যে স্কুল ও কলেজ রয়েছে ২০ হাজার ৪৩৭টি, বাকিগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬