সীমানা ও আচরণবিধি নিয়ে চলছে নির্বাচন কমিশনের সভা

১৯ জুন ২০২৫, ১২:২২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১১:৩৩ AM
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে চলছে সভা

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে চলছে সভা © টিডিসি ফটো

জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আসনসীমা পুনর্নির্ধারণ ও আচরণবিধি চূড়ান্তকরণের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সপ্তম কমিশন সভা চলছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের  সভাকক্ষে এ সভা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ সভায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভায় মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হবে। সেগুলো হলো- রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রস্তাবিত আচরণবিধিমালা ২০২৫; জাতীয় সংসদের আসনসীমা পুনর্নির্ধারণ এবং ৩ বিবিধ।

এর আগে সরকার গত ১২ মে ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। সেটি অনুযায়ী সংসদের ৭৫টি আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এসব আসনের পুনর্নির্ধারণ চেয়ে ইসির কাছে ৬০৭টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন যাচাই-বাছাই ও বিশ্লেষণের কাজ শেষ করেছে সংশ্লিষ্ট কমিটি।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬