উপদেষ্টার নির্দেশের পর সিলেটে ৩৫ ক্র্যাশার মিলের বিদ্যুৎ বিচ্ছিন্ন

১৬ জুন ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০২:৫৭ PM
ক্র্যাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানরত অবস্থায়

ক্র্যাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানরত অবস্থায় © সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনার একদিন পর সিলেটের ৩৫টি পাথর ভাঙার ক্র্যাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। সোমবার (১৬ জুন) সিলেট কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল ও জৈন্তাপুর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার মেরিনা দেবনাথ।

তিনি বলেন, অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতিতে ৩০টি পাথর ক্র্যাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে আরও ২৬টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে।

অপরদিকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি অবৈধ স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় বলে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী জানান।

আরও পড়ুন: মুফতি আমির হামজার নির্বাচনী প্রচার শুরু, বিশাল শোভাযাত্রা

তিনি বলেন, লক্ষ্মীপুর প্রথম খণ্ড এলাকার একটি বাইব্রেটর মেশিন (বালু ওয়াশিং), আসামপাড়ার আম্মাজান স্টোন ক্র্যাশার, মুনতাহা স্টোন ক্র্যাশার এবং ৪ নম্বর বাংলাবাজার এলাকার জালালী স্টোন ক্র্যাশারের দুটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে এসব প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক ট্রাক চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযানে সহায়তা করেন পিডিবির আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জৈন্তাপুর উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্যরা।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬