সচিবালয়ে সপ্তাহে ২ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

২৯ মে ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৪:৩৯ PM
জননিরাপত্তা বিভাগের লোগো

জননিরাপত্তা বিভাগের লোগো © সংগৃহীত

এখন থেকে সপ্তাহে দুদিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ মে) এ নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. জসিম উদ্দীনের স্বাক্ষরিত এ চিঠি থেকে বলা হয়, বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না।

চিঠি থেকে জানা যায়, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয়াদি বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার পরবর্তী নির্দেশনা দেওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে। আগে সচিবালয়ে সপ্তাহে একদিন (সোমবার) দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল।

এতে বলা হয়, এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী বাদে সব শ্রেণি-পেশার মানুষের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

এর আগে, সরকারি কর্মকর্তাদের বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৭ মে বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে  দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬