‘‌পদত্যাগ করেছেন প্রফেসর ইউনূস’— ভাইরাল সংবাদের ব্যাখ্যা দিল ডেইলি স্টার

২২ মে ২০২৫, ০৬:৩৮ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০২:৩৭ PM
ড. ইউনূস

ড. ইউনূস © টিডিসি সম্পাদিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন’— ইংরেজি গণমাধ্যম দ্য ডেইলি স্টারের এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরের পর অনেক নেটিজেনকে তাদের ওয়ালে শেয়ার করতে দেখা গেছে।

ভাইরাল সংবাদের ব্যাখ্যা দিল ডেইলি স্টার

পরে সংবাদটি ভাইরাল হলে তার ব্যাখ্যা দেয় দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ। বিকেলে তাদের ওয়েবসাইটের পপ-আপে লেখা হয়েছে, ‘‘সতর্কতা! পুরানো প্রতিবেদন। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন, ‘প্রফেসর ইউনূস পদত্যাগ করেছেন’ (১৩ মে, ২০১১ সাল), ইচ্ছাকৃতভাবে ফেসবুকে পুনরায় পোস্ট করা হয়েছে। এটি বর্তমানের কোনো ঘটনার সাথে সম্পর্কিত নয়।’’

আরও পড়ুন: মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের

তাছাড়া ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘২০১১ সালের ১৩ মে তারিখের ‘প্রফেসর ইউনূস পদত্যাগ করেছেন’ শিরোনামে দ্য ডেইলি স্টারের একটি পুরানো প্রতিবেদন ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় পুনরায় পোস্ট করা হয়েছে।’’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘‘এই প্রতিবেদনটি ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান কোনো ঘটনার সাথে এর সম্পর্ক নেই। পাঠকদের এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’’

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬