শীর্ষ সন্ত্রাসী ‘আরমান’ পরিচয়ে মন্ত্রিপরিষদ সচিবকে হুমকি, অপহরণের ভয়

২৪ এপ্রিল ২০২৫, ০৯:২০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৭ PM
জাহেদা পারভীন

জাহেদা পারভীন © সংগৃহীত

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীনকে ‘শীর্ষ সন্ত্রাসী আরমান’ পরিচয়ে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা ফোনে তার ছেলেকে অপহরণেরও ভয় দেখায়।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ ঘটনায় সচিব রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. নাজিমুল হায়দার।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকিদাতা নিজেকে শীর্ষ সন্ত্রাসী দাবি করে ফোনে বলেন, তিনি সচিবের ছেলের গতিবিধি জানেন এবং যেকোনো সময় তাকে অপহরণ করতে পারেন।

শাহবাগ থানায় করা জিডিতে উল্লেখ করা হয়, ২৪ এপ্রিল সকাল ১০টায় ০১৭৮৪৯১৬৫০৪ নম্বর থেকে গাজীপুরের জনৈক হাছান সরকারের ছেলে পরিচয়ে জাহেদা পারভীনের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে একজনকে ফোন ধরিয়ে দেওয়া হয়। তখন শীর্ষ সন্ত্রাসী আরমান আলী পরিচয়ে তিনি জাহেদার কাছে টাকা দাবি করে এবং হুমকি দিয়ে বলে, ‘অন্যের ছেলেকে সাহায্য করলে নিজের ছেলে বাঁচবে, না হয় আপনার ছেলেকে অপহরণ করা হবে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যে নামেই হুমকি দেওয়া হোক না কেন, আসলে কে এই হুমকি দিয়েছে, তা বের করার চেষ্টা করছি।

হাম  উপসর্গে আবারও ৪ শিশুর মৃত্যু 
  • ২৭ জুন ২০২৬
চট্টগ্রাম অঞ্চলের বেসরকারি শিক্ষকদের বদলির তথ্য দিতে নতুন ন…
  • ২৭ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে কখন মাঠে নামবেন মেসি, জানালেন স্কালোনি
  • ২৭ জুন ২০২৬
আবারও সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ২৭ জুন ২০২৬
সন্তান না হওয়ার পেছনে সমান দায়ী পুরুষও, তবু চিকিৎসায় অবহেলা
  • ২৭ জুন ২০২৬
পে স্কেল বাস্তবায়নের পথে সরকার, বেসরকারি চাকরিজীবীরাও কী সু…
  • ২৭ জুন ২০২৬