পুলিশের লোগো থেকে বাদ নৌকা, প্রজ্ঞাপন জারি

২২ এপ্রিল ২০২৫, ১০:০০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:১১ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © লোগো

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন হয়েছে। নতুন লোগোতে পালতোলা নৌকার পরিবর্তে শাপলা আনা হয়েছে। তাছাড়া নতুন লোগোতে রয়েছে দুই পাশে ধান ও গমের শীষ, উপরে তিনটি পাট পাতা এবং মাঝে পানিতে ভাসমান শাপলা, আর নীচে বাংলায় ‘পুলিশ’ লেখা।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে এই পরিবর্তন এনে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করা হয়। পরে ২০০৯ সালে লোগোতে পালতোলা নৌকা যোগ করা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে।

১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬