আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

২২ এপ্রিল ২০২৫, ১০:২১ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে চলায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখলে বিদ্যুতের চাপ কিছুটা লাঘব হবে।

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি অফিস, আদালত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় চালানোর নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এ নির্দেশনা চলতি ব্ছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে জারি করা হয়। এর ধারাবাহিকতায়, বাংলাদেশ ব্যাংক গত ১৩ এপ্রিল দেশের সব ব্যাংককে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দেয়।

সাম্প্রতিক পদক্ষেপ হিসেবে এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একই নির্দেশনার আওতায় আনা হয়েছে, যাতে সার্বিকভাবে বিদ্যুৎ ব্যবহার হ্রাস পায় এবং জ্বালানি খাতে সাশ্রয় নিশ্চিত করা যায়।

খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নিটারের ১৮ নবীন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সিনিয়রদের বিরুদ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950