বগুড়া-ফেনীতে আইসিটি সেন্টার স্থাপনের উদ্যোগ

২২ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৩ PM
ফয়েজ আহমদ তৈয়্যব

ফয়েজ আহমদ তৈয়্যব © সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক পক্ষপাতিত্বের অবসান ঘটিয়ে বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

সোমবার (২১ এপ্রিল) সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

পোস্টে তিনি করেন, বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় কিছু অঞ্চলকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। এর মধ্যে বিএনপি-প্রধান অঞ্চল হিসেবে পরিচিত বগুড়া ও ফেনী অন্যতম।

এছাড়াও, দরিদ্র-প্রধান কুড়িগ্রাম, লালমনিরহাট এবং সীমান্তবর্তী ও উপকূলীয় অঞ্চল যেমন সাতক্ষীরা, বরগুনা, পার্বত্য চট্টগ্রাম, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জের মতো অঞ্চলগুলোও উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারগুলো কন্সেন্ট্রেট করা হয়েছে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের এলাকায়। এর মধ্যে বগুড়া কোনো লিস্টেই ছিল না। ফেনী একবার লিস্টে উঠেছে, পরে বাদ দেওয়া হয়েছে।

শেষে তিনি বলেন, আমরা এই পলিটিক্যালি মটিভেটেড সিলেকশন ব্যবস্থা ভাঙছি।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬