স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে—যা বলছে সংস্কার কমিশন

২১ এপ্রিল ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৯ PM
সংবাদ সম্মলেনে কথা বলছেন তোফায়েল আহমেদ

সংবাদ সম্মলেনে কথা বলছেন তোফায়েল আহমেদ © সংগৃহীত

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেছেন, ‘মূল সংস্কার না করে কোনো নির্বাচন করলে কোনো লাভ হবে না। সেটি জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক। সে জন্য আমরা সংস্কারকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার নির্বাচনের সুপারিশ জানিয়েছি।’

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। এর আগে,  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

তিনি বলেন, তবে স্থানীয় সরকার নির্বাচন অবিলম্বে করা হোক। কারণ ইউনিয়ন, জেলা-উপজেলা, পৌরসভা-সিটি করপোরেশন—সবখানেই শূন্যতা। এই শূন্যতার ফলে দেশে একটা অস্থিতিশীলতা বিরাজ করছে। স্থিতিশীল ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব নিয়ে আসা দরকার।

তবে এটি কখন কীভাবে করবেন, তা পরিষ্কার করে বলেননি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। তিনি জানিয়েছেন, জাতীয় ঐকমত্য না হলে এটি বলে একটি বিভেদ সৃষ্টি করার দরকার নেই। তারা প্রয়োজনটির কথা বলেছেন।

তিনি আরও বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো একমত হয়ে সিদ্ধান্ত নিক কোন নির্বাচন আগে হবে। স্থানীয় সরকার নির্বাচনও গুরুত্বপূর্ণ, জাতীয় সংসদ নির্বাচনও গুরুত্বপূর্ণ। একটি করলে আরেকটি করা যাবে না, এ–জাতীয় শর্তই অমূলক কথা। দুটিই করতে হবে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬