পয়লা বৈশাখে বন্ধ থাকবে যে দুটি মেট্রো স্টেশন

১৩ এপ্রিল ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৫ AM

© সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোর শাহবাগ ও টিএসসি স্টেশন দুটি বন্ধ থাকবে। 

আজ রবিবার (১৩ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: শহীদ আবু সাঈদকে ‘আত্মঘাতী জঙ্গি’ বললেন সেই বিতর্কিত রাষ্ট্রদূত

বিশেষ ঘোষণায় বলা হয়েছে, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদ্‌যাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুটি দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাব…
  • ২৭ এপ্রিল ২০২৬
‘নতুন কুঁড়ি স্পোর্টসে সাতক্ষীরা থেকে উঠে আসবে জাতীয় মানের খ…
  • ২৭ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদ…
  • ২৭ এপ্রিল ২০২৬
নানাকে বানালেন বাবা, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়ার চেষ্টা
  • ২৭ এপ্রিল ২০২৬
সমস্যায় জর্জরিত পাবিপ্রবির গণতন্ত্র হল, ভোগান্তিতে শিক্ষার্…
  • ২৭ এপ্রিল ২০২৬
পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, থমথমে রুয়েট
  • ২৭ এপ্রিল ২০২৬