দেড় কোটি টাকা ব্যয়ে করা সামিটে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

১৩ এপ্রিল ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৭ AM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি জানান, এই সামিট আয়োজনের মোট ব্যয় ছিল প্রায় ৫ কোটি টাকা, যার মধ্যে সরকারের খরচ হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা।

চৌধুরী আশিক বলেন, “এই বিনিয়োগ শুধু সামিট থেকেই এসেছে— এমনটা বলা যাবে না। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের আলোচনার ফলাফল। বিনিয়োগের পূর্ণ কৃতিত্ব সামিটকে দেওয়া ঠিক হবে না। একইভাবে, শুধুমাত্র খরচের অঙ্ক দিয়ে সামিটের সফলতা বিচার করাও সঠিক নয়।”

তিনি আরও জানান, সম্মেলনে এখন পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ প্রসঙ্গে বিডা চেয়ারম্যান বলেন, “এবারের সম্মেলনে ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছেন, যা মোট অংশগ্রহণকারীর ৫৮ শতাংশ। স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশিরা দেশের বিনিয়োগ সম্ভাবনা এবং মানুষের সহনশীলতা সরেজমিনে দেখে উৎসাহিত হয়েছেন।”

তিনি স্পষ্ট করে বলেন, “বিডা সামিটের তথাকথিত সফলতা নিয়ে চিন্তিত নয়। আমাদের মূল লক্ষ্য ছিল দেশের বিনিয়োগ সম্ভাবনা বিদেশি প্রতিনিধিদের সামনে তুলে ধরা, এবং সে লক্ষ্য আমরা পূরণ করেছি।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬
শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সমাধান সম্ভব: আসি…
  • ২২ এপ্রিল ২০২৬