বাংলাদেশে ব্যবসায় আগ্রহী পাকিস্তানের ‘এনগ্রো’

১০ এপ্রিল ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৬ AM
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ © সংগৃহীত

দেশের টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের ‘এনগ্রো হোল্ডিংস’। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন এনগ্রো’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ।

আবদুল সামাদ দাউদ বলেন, আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী এবং শিল্প প্রবৃদ্ধিতে ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করার ক্ষেত্রে আমরা বড় প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি।’

এ আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেকসই ও দূরদর্শী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা উচিত, যা আমাদের মানুষের জীবনযাত্রার উন্নতি নিয়ে আসে।’

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে আসা দাউদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিডা শীর্ষ সম্মেলনের একটি মানবিক স্পর্শ ছিল— এটি আন্তরিক, অতিথিপরায়ণ এবং উদ্দেশ্যমূলক অনুভূত হয়েছিল। এক ছাদের নিচে এতগুলো শীর্ষ কোম্পানির প্রতিনিধিত্ব দেখে অবাক হয়েছি।’

সাক্ষাতকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬