প্রতিরক্ষায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা বাংলাদেশ-রাশিয়ার

০৯ এপ্রিল ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
বাংলাদেশ ও রাশিয়ার আলোচনা

বাংলাদেশ ও রাশিয়ার আলোচনা © সংগৃহীত

বাংলাদেশ ও রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। দুই দেশের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য উভয় পক্ষ পারস্পরিক সংকল্প ব্যক্ত করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ঢাকার রুশ দূতাবাস এসব জানায়।  

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ প্রতিরক্ষা খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।  

রাশিয়া ও বাংলাদেশের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য পারস্পরিক সংকল্প ব্যক্ত করেছে। বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ট্যাগ: রাশিয়া
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬