পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহবান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

০৭ এপ্রিল ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM
ফরিদা আখতার

ফরিদা আখতার © সংগৃহীত

পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

ফরিদা আখতার বলেন, আগামী ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৫ পালন করা হবে। জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বেড়ে যাবে। সেটি বাড়লে বাজারে ইলিশের সরবরাহও বাড়বে। 

তিনি আরও বলেন, পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। এটি  ঢাকা শহরে একটি আরোপিত সংস্কৃতি। যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লংঘন করবেন। কারণ এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা ইলিশ নয়, সেটা জাটকা। পান্তা ভাতের সঙ্গে মরিচ ভর্তা ও অন্য মাছ খেলে তো অসুবিধা নাই।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬