‘নো ওয়ার্ক, নো স্কুল’—আজ কাজে যাচ্ছেন না আসিফ মাহমুদ

০৭ এপ্রিল ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪১ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বন্ধ ছিল অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম।

বিশ্বজুড়ে চলা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে যুক্ত হলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, আজ কাজে যাচ্ছেন না তিনি।

সোমবার (৭ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ ইংরেজিতে বলেন, ‘কাজ নেই, স্কুল নেই’। আজ কাজে যোগ দিচ্ছি না। ‘ পোস্টে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকার আইকন দিয়ে 'সংহতি' জানান সরকারের এই উপদেষ্টা।

এদিকে গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বিশ্বব্যাপী ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ পদক্ষেপ গ্রহণ করেছেন। 

ফিলিস্তিনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট),  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাপ্রবি), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি), জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি),  পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাংগাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), মাদ্রাসা -ই-আলিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950