টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ, কাল থেকে খুলছে সরকারি অফিস

০৫ এপ্রিল ২০২৫, ০১:১০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪১ AM

© সংগৃহীত

ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল রবিবার। সরকারি অফিস, উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও রবিবার থেকে রোজার আগের সময় ধরে চলবে।

গত ২৮ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত টানা ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এদিকে ঈদ শেষে গ্রামের বাড়িতে থেকে কর্মস্থল ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

ঈদের আগে ২৮ মার্চ (শুক্রবার) ছিল শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল, সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।

রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রবিবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মার্কিন অবরোধে হরমুজে আটকে আছে তেলবাহী ৬ ট্যাঙ্কার
  • ২৭ এপ্রিল ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন শ…
  • ২৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর আট কার্ডে যত সেবা পাবেন জনগণ
  • ২৭ এপ্রিল ২০২৬
মব সৃষ্টি করে ক্যাম্পাস অশান্ত করলে শিক্ষার্থীদের সুখকর হবে…
  • ২৭ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক, তদন্…
  • ২৭ এপ্রিল ২০২৬
শত শত পদ খালি, অপেক্ষমাণ তালিকা নিয়ে গড়িমসি
  • ২৭ এপ্রিল ২০২৬