সেন্টমার্টিনে এক জালে ৬৮৭ টি কোরাল, ১০ লাখ টাকায় বিক্রি

০৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ PM
কোরাল মাছ

কোরাল মাছ © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে এক জালে ৬৮৭টি লাল কোরাল মাছ ধরা পড়েছে। মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে সাগরে মাছ পাওয়া না যাচ্ছিল না। হঠাৎ এতো মাছ ও দাম পেয়ে খুশিতে আত্মহারা ট্রলার মালিক ও জেলে পরিবারগুলো।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া (৪১) বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা যায়, গতকাল বুধবার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের মৌলভীর শীল এলাকায় মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন ট্রলারে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে মাছগুলো ধরা পড়েছে। পরে বিকেলে ট্রলারভর্তি মাছ নিয়ে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে ফেরেন জেলেরা।

ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া বলেন, গত ৬ জানুয়ারি শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে ট্রলারটি যাত্রা শুরু করেন। ট্রলার মাঝি আবুল কালামের নেতৃত্বে মোট ৯ জন মাঝিমাল্লা ছিলেন। ওইদিন সন্ধ্যার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে ট্রলারটি নোঙর করা হয়। পরে জেলেরা সেখানে জাল বসান। সকালে জালে ধরা পড়ে লাল কোরাল মাছ। 

সর্বমোট ৬৮৭টি মাছ ধরা পড়লেও ১০টি রেখে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করেছি। একেকটি মাছের ওজন ১ থেকে ৩ কেজি পর্যন্ত হবে। প্রথমে প্রতি মণ ২৪ হাজার টাকা দরে মাছগুলোর দাম হাঁকা হয় ১২ লাখ টাকা। পরে প্রতি মণ ২৩ হাজার টাকা দরে মোট ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, ১০ লাখ টাকায় মাছগুলো ক্রয় করেছি। মাছগুলো বরফ দিয়ে মিস্ত্রিপাড়া ফিশারিজে রাখা হয়েছে। আজ মাছগুলো কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করা হবে। সুস্বাদু কোরাল মাছের কদর দেশব্যাপী। বঙ্গোপসাগরের গভীর জলের মাছ কোরাল সব সময় হাটবাজারে পাওয়া যায় না। এ জন্য এই মাছের দাম কিছুটা বেশি।

স্থানীয় ট্রলার মালিক শহীদ উল্লাহ বলেন, সেন্ট মার্টিন চ্যানেলে এই লাল কোরাল মাছ বেশি ধরা পড়ে। বেশ কিছুদিন ধরে সাগরে মাছ পাওয়া যাচ্ছিল না। গতকাল থেকেই ভালো মাছ পাওয়া যাচ্ছে। অন্য জেলেরাও লাল কোরাল মাছ ধরতে সেন্ট মার্টিন চ্যানেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন। 

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, সুস্বাদু কোরাল কিংবা ভেটকি মাছের কদর দেশব্যাপী। কোরাল মাছ মূলত বঙ্গোপসাগরের গভীর জলের মাছ। এই মাছ সাধারণত ১ থেকে ৯ কেজি ওজনের হয়ে থাকে। এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের মাছ, বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় এলাকায় বেশি দেখা যায়। এ ছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল, পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এ প্রজাতির মাছ রয়েছে।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব স্থায়ী বহিষ্কার
  • ১২ জুলাই ২০২৬
ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ছাত্রসহ ভারপ্রাপ্ত প্রধা…
  • ১২ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে হামলা ইরানের
  • ১২ জুলাই ২০২৬
টানা ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন মেসি, গোল্ডেন বুটের লড়াই এ…
  • ১২ জুলাই ২০২৬
বন্যা ও পাহাড়ধসে ৭ জেলায় ৪৪ জনের মৃত্যু
  • ১২ জুলাই ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‌‘কৃত্রিম বুদ্ধিমত্…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence