আগামীতে ঈদ উদযাপন হবে আরও বড় পরিসরে: আসিফ মাহমুদ

৩১ মার্চ ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
ডিএনসিসি আয়োজিত ঈদ আনন্দ উৎসবে উপদেষ্টা আসিফ মাহমুদ

ডিএনসিসি আয়োজিত ঈদ আনন্দ উৎসবে উপদেষ্টা আসিফ মাহমুদ © সংগৃহীত

ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার পর সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত ঈদ আনন্দ উৎসবের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

আসিফ বলেন, নতুন আঙ্গিকে ঈদ আনন্দ র‍্যালিতে ঢাকার শতবর্ষের ঐতিহ্যকে আমরা সংযুক্ত করতে পেরেছি। আজ আমরা ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিল আয়োজন করতে পেরেছি। আগামী দিনে প্রতি বছর একসঙ্গে সকল নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব।  

তিনি আরও বলেন, এখন থেকে আমাদের ঈদ উৎসব আনন্দময় হবে। ঘরে বসে আর টিভি দেখে আর (ঈদের) দিন কাটবে না, সবাই একসঙ্গে ঈদ মিছিল করব। ঈদের মেলা উপভোগ করব। সবাই একে অন্যের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেব। এবার আমাদের অনেক সময় স্বল্পতা ছিল। ভবিষ্যতে আমরা আরও অনেক বড় পরিসরে ঈদের উৎসব আয়োজন করব।  

এর আগে, সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ডিএনসিসি আয়োজিত জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সকাল ৯টায় সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সংসদ ভবনের সামনে এসে শেষ হয় মিছিলটি। 

প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬