‘শত কোটির সরকারি ফান্ড থেকে ৯৬ কোটি টাকা খরচ’

২৮ মার্চ ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ © সংগৃহীত

ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের জন্য দেওয়া সরকারি ফান্ডের শত কোটি টাকা থেকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি বলেন, ‘৭৪৫ জন শহীদের পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। যা মোট শহীদ পরিবারের ৮৭.১৩ শতাংশ। আর আইনি জটিলতায় ১০০ জন শীহদের পরিবারের সহায়তা আটকে রয়েছে। আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ দেওয়া হয়েছে, যা মোট আহতদের ৩৮.৩৯ শতাংশ।’

আহতদের টাকা দিতে দেরি হওয়ার বিষয়ে স্নিগ্ধ বলেন, ‘প্রতিদিন অনেকে ফ্রড আহত সেজে আসছে। এমআইএস ভ্যারিফিকেশনের পরও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ভ্যারিফিকেশন করতে হচ্ছে। এ জন্য সহায়তা দিতে দেরি হচ্ছে।’

দেশ আহত যোদ্ধাদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদের পর জুলাই আন্দোলনে আহতদের জন্য বেসরকারি পর্যায়ে ফান্ড তৈরির চেষ্টা করা হবে।’

ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক শহীদের পরিবারের কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছাসহ উপহার পাঠানো হয়েছে বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬