৫ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো

২৮ মার্চ ২০২৫, ০২:৪৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © ফাইল ফটো

রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে দ্বিতীয় ধাপে গঠিত পাঁচ সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ একমাস বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিশনগুলো হলো, নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশন।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সংস্কার কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই পাঁচ সংস্কার কমিশনের মধ্যে গত ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

এর আগে, গত মাসের ১৮ ফেব্রুয়ারি এই ৫ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ায় সরকার। তবে সেই মেয়াদ শেষ হওয়ার চারদিন আগেই নতুন করে আবার তা বাড়ানো হলো।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।

জয়ের পর সেই জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের
  • ৩০ জুন ২০২৬
জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা প্যারাগুয়ের
  • ৩০ জুন ২০২৬
সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯
  • ৩০ জুন ২০২৬
নবম পে স্কেলের গেজেট জুলাইয়ে, সর্বোচ্চ বেতন বাড়বে কত শতাংশ?
  • ৩০ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে সমতায় ফিরল মরক্কো
  • ৩০ জুন ২০২৬
সন্তান হারানোর বেদনা নিয়ে মাঠে নেমে গোল করলেন কোডি গাকপো
  • ৩০ জুন ২০২৬