বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

২৭ মার্চ ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার। আজ বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে নিয়মিত টাকা পরিশোধ করার পর বিদ্যুৎ সরবরাহ পুরোদমে শুরু করেছে আদানি।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম ব্লুমবার্গকে বলেন, ‘আমরা আদানিকে নিয়মিত অর্থ পরিশোধ করছি এবং আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি।’
 
তবে বিপিডিবির চেয়ারম্যান পরিশোধিত অর্থের পরিমাণ বা পূর্ববর্তী ঋণ পরিশোধ করা হয়েছে কি না, বিষয়টি নির্দিষ্ট করে কিছু বলেননি।
 
বিপিডিবি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আদানি পাওয়ার লিমিটেড দুই সপ্তাহের বেশি আগে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করেছে। একাধিক পেমেন্ট মিস হওয়ায় গত নভেম্বর মাসে আদানি পাওয়ার তার ভারতের ঝাড়খন্ডের ১ হাজার ৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক প্ল্যান্ট থেকে সরবরাহ অর্ধেক করে দেয়।

আরও পড়ুন: ইউনানী ও আয়ূর্বেদিক চিকিৎসার ‘ইন্ডিজিনাস মেডিকেল কলেজে’ কীভাবে চলে পাঠদান

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, তারা আদানির বকেয়া পরিশোধের জন্য প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করে আসছে। তাই তারা এখন দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহ করতে বলেছে।
 
গত ডিসেম্বরে আদানির একটি সূত্র বলে, আদানিকে প্রায় ৯০০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করতে হবে। তবে সেই সময় বিপিডিবি চেয়ারম্যান রেজাউল করিম জানান, প্রকৃত পরিশোধযোগ্য অর্থের পরিমাণ প্রায় ৬৫০ মিলিয়ন ডলার।
 
বিদ্যুতের দাম কীভাবে নির্ধারণ করা হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যেই বিরোধ ছিল। ২০১৭ সালের চুক্তি অনুযায়ী, বিদ্যুতের মূল্য দুটি সূচকের গড় থেকে নির্ধারিত হয়েছিল।

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬