বাংলাদেশ পর্যটন করপোরেশন © সংগৃহীত
বাংলাদেশ পর্যটন করপোরেশনে ৫টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অস্থায়ীভাবে সৃজিত এসব পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রশাসন শাখা থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পর্যটন করপোরেশন
পদের নাম ও সংখ্যা
১. প্রোগ্রামার (গ্রেড-৬)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
২. সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
৩. সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (গ্রেড-৯)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
৪. মেডিকেল অফিসার (খণ্ডকালীন)
পদসংখ্যা: ১টি
আরও দেখুন: ১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
মাসিক সম্মানি: ৪০,০০০ টাকা।
নববর্ষ ভাতা: ৫,০০০ টাকা।
উৎসব ভাতা: মাসিক সম্মানি ভাতার ৫০ শতাংশ হিসেবে বছরে দুটি।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
৫. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোর জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স ও কোটা: প্রার্থীর বয়স নির্ধারণের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখকে ভিত্তি তারিখ হিসেবে গণ্য করা হবে। ওই তারিখে সংশ্লিষ্ট পদের নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এ নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ সালের কোটা পদ্ধতি সংশোধনসংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সংশ্লিষ্ট সনদ অনলাইনে দাখিল করতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।
আরও দেখুন: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: নাহিদ ইসলাম
আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা, মোট ২২৩ টাকা। ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা।
অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
আবেদন করার সময় প্রার্থীর রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল হতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইটে জানানো হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি টেলিটকের ওয়েবসাইটে দেখা যাবে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।


