টেলিটকে ২ পদে চাকরি, আবেদন করা যাবে ১ অক্টোবর পর্যন্ত

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ PM
টেলিটক বাংলাদেশ লিমিটেড

টেলিটক বাংলাদেশ লিমিটেড © সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে দুই পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির শূন্য পদে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায়। 

আবেদন করা যাবে ১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদের বিবরণ

১. অতিরিক্ত মহাব্যবস্থাপক (কারিগরি)

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি

টেলিটক বেতন গ্রেড: ৪

বেতন স্কেল: ৯৬,২৫০–১,৩৭,০৫০ টাকা

২. সহকারী ব্যবস্থাপক (কারিগরি)

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি

টেলিটক বেতন গ্রেড: ৯

বেতন স্কেল: ২৯,৭৫০–৫৬,১৭০ টাকা

আরও দেখুন: এমআরএতে ৭ পদে চাকরি, আবেদন ১৬ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের টেলিটকের অনলাইন চাকরি পোর্টালে আবেদন করতে হবে। 

আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়

আবেদন শেষ: ১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায়।

আবেদনে কোনো সমস্যা হলে ০১৫৫০৬৬৬৭৬৬ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজেও মেসেজ করা যাবে।

শেষ সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ও নিয়োগ পরীক্ষা-সংক্রান্ত  বিষয়ে জানতে এখানে দেখুন। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬