জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা © সংগৃহীত
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে ৬টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া মাগুরা সার্কিট হাউজেও এসব পদের মধ্যে জনবল নিয়োগ দেওয়া হবে।
অস্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগের জন্য মাগুরা জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরার ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদের বিবরণ
১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৩, ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩টি।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৬, ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং তফসিল-২, ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. বেয়ারার
পদসংখ্যা: ১টি।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-২০, ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১টি।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-২০, ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আরও দেখুন: নারী স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে আদ-দ্বীন হাসপাতাল
অন্যান্য শর্ত: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি ও সময়: ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরু: অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়।
আবেদনের শেষ: আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।
পরীক্ষার ফি: কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা। এর সঙ্গে টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা, অর্থাৎ মোট ১১২ টাকা দিতে হবে।
প্রবেশপত্রের নোটিশ এখানে এবং মাগুরা জেলার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও প্রবেশপত্র সংগ্রহের তথ্য জানানো হবে।
পরীক্ষা ও নিয়োগসংক্রান্ত সব তথ্যের জন্য প্রার্থীদের আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বর সচল রাখতে বলা হয়েছে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।




সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা।