নারী স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে আদ-দ্বীন হাসপাতাল

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ AM
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল © টিডিসি ফাইল ফটো

ঢাকার বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল নারী স্বেচ্ছাসেবী নেওয়ার উদ্যোগ নিয়েছে। আগত রোগী ও তাদের স্বজনদের প্রত্যাশিত সেবার মান আরও বাড়ানোর লক্ষ্যে মহিলা স্বেচ্ছাসেবীর সহযোগিতা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল স্বল্প মূল্যে মানসম্মত সেবা, রোগীবান্ধব ও পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা দেওয়ার জন্য পরিচিত। বিশেষ করে নারী ও শিশুদের সেবায় প্রতিষ্ঠানটি কাজ করছে।

স্বেচ্ছাসেবী হতে আগ্রহীদের নির্ধারিত আবেদন ফরমে আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে।

আবেদনে যেসব তথ্য দিতে হবে: আবেদন ফরমে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেইল, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, পাশের সাল এবং বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নাম দিতে হবে। এ ছাড়া কাজের অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করা যাবে। মন্তব্যের জন্যও একটি আলাদা ঘর রয়েছে।

আরও দেখুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল্প

আবেদনপদ্ধতি: স্বেচ্ছাসেবী হতে আগ্রহীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে আগ্রহ প্রকাশ করতে হবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬