চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে ৩৬তম দিনেও রাজু ভাস্কর্যে অবস্থান

১৪ জুন ২০২৬, ১১:০০ PM
চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী

চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী © টিডিসি ফটো

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে টানা ৩৬তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ‘চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা যৌক্তিক সংস্কারের দাবিতে গত ১৯ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দুটি হলো,
১. আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা সর্বনিম্ন ৩৫ বছর করা; ২. করোনাকালীন ৩ বছরের ক্ষতিপূরণ হিসেবে ব্যাকডেট দিয়ে অস্থায়ীভাবে বয়সসীমা ৪০ বছর করা।

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মুজিবুর রহমান মুন্না বলেন, ‘আমাদের এই আন্দোলন দীর্ঘ ১৪ বছর ধরে চলমান। আমি নিজে এর সাথে ৬ বছর ধরে জড়িত। সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার প্রথম দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার তা ৩২ বছর নির্ধারণ করে। অথচ সংশ্লিষ্ট কমিশন এটি ৩৫ বছর করার সুপারিশ করেছিল। কিন্তু উপদেষ্টারা তা না করে ৩২ বছর করে রাখায় আন্দোলনটি এখনো মাঠে জীবন্ত রয়েছে। সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিলে আমরা পড়ার টেবিলে ফিরে যেতাম।’

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘বয়সসীমা ৩২ বছর করায় আমাদের কিছু সহপাঠী সুবিধা পেলেও আমরা যারা ৩৫ বছরের জন্য আন্দোলন করছিলাম, তারা সবাই এই সুবিধা পাইনি। ফলে আমাদের আন্দোলনের পরিপূর্ণ ফলপ্রসূতা আসেনি।’

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬