যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৪২, আবেদন শুরু ২৪ মে

২২ মে ২০২৬, ০২:১৯ PM
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১১তম গ্রেডে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে ২৪২ কর্মী নিয়োগে ১৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ মে সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ২৩ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর;

পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা;

পদসংখ্যা: ২৪২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৩ জুন ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*স্নাতকে দ্বিতীয় শ্রেণিতে পাস হতে হবে;

আরও পড়ুন: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৭, আবেদন ২০ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৩ জুন ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: যুব উন্নয়ন অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছ…
  • ০৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার ডিভাইস জালিয়াতি, আটক ১২
  • ০৭ আগস্ট ২০২৬
‘কক্সবাজারে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করবে সরকার’
  • ০৭ আগস্ট ২০২৬
‘চোখ ওঠা’ কী— কীভাবে ছড়ায়, কী করবেন, কী করবেন না
  • ০৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া পেইজ থেকে অপপ্রচার বন্ধে ববি ছাত্…
  • ০৭ আগস্ট ২০২৬
কিসের হাসিনা, মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ…
  • ০৭ আগস্ট ২০২৬