বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে

০৮ মে ২০২৬, ১২:১৬ PM
৩৮২ ফরেস্টার নিয়োগে আবেদন চলছে বন অধিদপ্তরে

৩৮২ ফরেস্টার নিয়োগে আবেদন চলছে বন অধিদপ্তরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৫তম গ্রেডে ‘ফরেস্টার’ পদে ৩৮২ কর্মী নিয়োগে ৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ মে থেকে শুরু হয়েছে—চলবে ১০ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুনের মধ্যে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বন অধিদপ্তর;

পদের নাম: ফরেস্টার;

পদসংখ্যা: ৩৮২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৫, আবেদন শুরু ৫ মে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৭ মে ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*ফরেস্ট্রিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*উচ্চতা ১৬৩ সেমি এবং বুকের মাপ ৭৬ সেমি হতে হবে; 

আরও পড়ুন: মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৫, আবেদন শুরু ২৯ এপ্রিল

আবেদন ফরম ডাউনলোড করবেন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ প্রধান কার্যালয়, প্রধান বন রক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তর এর অনুকূলে ১০০ টাকা পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১০ জুন ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বন অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

চট্টগ্রামের দুই কর অঞ্চলে বড় নিয়োগ, পদ ২৫২, আবেদন শেষ ৭ জুন
  • ০৮ মে ২০২৬
শুরুর ধাক্কা সামলে স্বস্তি নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
  • ০৮ মে ২০২৬
বিদ্যুৎ খুঁটি থাকলেও জ্বলে না বাতি,৩ কোটি টাকার প্রকল্প নিয়…
  • ০৮ মে ২০২৬
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার, আবেদন…
  • ০৮ মে ২০২৬
দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ০৮ মে ২০২৬
পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান ও ভারতীয় গণতন্ত্রে নতুন মেরুকরণ
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9