পে স্কেল বাস্তবায়নের দাবিতে অর্থ উপদেষ্টার কাছে যাচ্ছেন কর্মচারীরা

১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ PM
জাতীয় পে স্কেল

জাতীয় পে স্কেল © সংগৃহীত

পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামীকাল রবিবার (১৪ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবে কর্মচারী নেতারা। এর আগে ১৫ ডিসেম্বরে মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম দিয়েছিলেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে করণীয় ঠিক করতে একাধিক সভা করেছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। এসব সভা থেকে বেশকিছু সিদ্ধান্তও নিয়েছেন তারা। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সুরাহা না হলে ১৫ ডিসেম্বর নিজেদের মধ্যে বৈঠক করে কর্মসূচী ঠিক করবেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বৈঠক করেছি। প্রথমত রোববার অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা পে স্কেল দেয়ার যৌক্তিকতা ও দাবি জানাবো। তার প্রতিক্রিয়া অনুযায়ী আমরা ১৫ ডিসেম্বর সভা করে সিদ্ধান্ত নেবো।

প্রসঙ্গ, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950