ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ, পদ ৪১, আবেদন শেষ ১৪ অক্টোবর

১২ অক্টোবর ২০২৫, ০৫:২৯ PM
৪ পদে ৪১ কর্মী নিয়োগে আবেদন চলছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে 

৪ পদে ৪১ কর্মী নিয়োগে আবেদন চলছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি)। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ৪১ কর্মী নিয়োগে ৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৪ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ;  

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ৩০ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে;

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৬৯, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ২৮২৫, আবেদন অনলাইনে

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১২টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ২০ এবং বাংলায় ২০ শব্দ হতে হবে;

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২২টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২১৪, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও 

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৪ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট

সিরামিকস কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
মেয়রের চেয়ার নিয়ে সমালোচনার জবাব দিলেন ডা. শাহাদাত হোসেন
  • ১৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে তাড়া করছে যে ‘অভিশাপ’
  • ১৮ জুলাই ২০২৬
অভ্যুত্থানের প্রাণভোমরা হয়ে উঠেছিল প্রাইভেট ইউনিভার্সিটির শ…
  • ১৮ জুলাই ২০২৬
টানা অনশনের পর সোনম ওয়াংচুক হাসপাতালে, ভর্তি করল দিল্লি পুল…
  • ১৮ জুলাই ২০২৬
দুই বছরেও বিচার নেই, শহীদ আহসান হাবিবকে স্মরণ করে স্বজনদের …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence