স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৪৫, আবেদন এইচএসসি পাসেও

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ PM
৭ পদে ৪৫ কর্মী নিয়োগে আবেদন চলছে ঝালকাঠি সিভিল সার্জনের কার্যালয়ে

৭ পদে ৪৫ কর্মী নিয়োগে আবেদন চলছে ঝালকাঠি সিভিল সার্জনের কার্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিববার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন ঝালকাঠি সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ৪৫ কর্মী নিয়োগে ১১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, ঝালকাঠি;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০, আবেদন এইচএসসি পাসেই

২. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: পরিসংখ্যানবিদ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৪. পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৪, আবেদন অনলাইনে

৫. পদের নাম: স্টোর কিপার;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৬. পদের নাম: স্বাস্থ্য সহকারী;

পদসংখ্যা: ৩৬টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৭. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ২৮২৫, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে); 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৮ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ঝালকাঠি সিভিল সার্জনের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close