প্রভাষক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ, আবেদন সরাসরি-ডাকযোগে

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ AM
৩ প্রভাষক নিয়োগে আবেদন চলছে রাজউক উত্তরা মডেল কলেজে

৩ প্রভাষক নিয়োগে আবেদন চলছে রাজউক উত্তরা মডেল কলেজে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজউক উত্তরা মডেল কলেজ। প্রতিষ্ঠানটি ‘প্রভাষক’ পদে ৩ শিক্ষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবরের মধ্যে সরাসরি-ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রাজউক উত্তরা মডেল কলেজ;

১. পদের নাম: প্রভাষক (মহিলা);

বিষয়ের নাম: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২৫,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়;

*শিক্ষাজীবনে ন্যূনতম দুইটি জাতীয় পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে;

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৫, আবেদন নির্ধারিত ফরমে

২. পদের নাম: প্রভাষক;

বিভাগ: প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস;

পদসংখ্যা: ২টি;

বেতন: ২৫,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে ন্যূনতম দ্বিতীয় বিভাগসহ যে কোনো ২টি জাতীয় পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয় (অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন);

আরও পড়ুন: সেকশন অফিসার নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন নির্ধারিত ফরমে

চাকরির ধরন: খন্ডকালীন (অস্থায়ী); 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (১৪ অক্টোবর ২০২৫ তারিখে)। তবে শিক্ষকতায় নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

কর্মস্থল: উত্তরা, ঢাকা; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের সঙ্গে দরকারি কাগজপত্র সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজের অনুকূলে আবেদন ফি বাবদ ৪০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন। আবেদনপত্রে মোবাইল নম্বর ও খামের ওপরে পদের নাম লিখতে হবে;

লিখিত ও মৌখিক পরীক্ষা: আগামী ১৬ অক্টোবর ২০২৫, সকাল ৯টা;

আবেদনের শেষ সময়: আগামী ১৪ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: রাজউক উত্তরা মডেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার, ৩২ মোটরসাইকেল উদ্ধ…
  • ১৮ মে ২০২৬
মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের
  • ১৮ মে ২০২৬
স্কাউটে রাষ্ট্রপতি পদক পেলেন কুবি শিক্ষার্থী কিশোর কুমার
  • ১৮ মে ২০২৬
রেফারির ভুলেই শেষ নেইমারের বিশ্বকাপ স্বপ্ন!
  • ১৮ মে ২০২৬
হাবিপ্রবিতে কাঁচা আম-লিচু পাড়ার হিড়িক, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
  • ১৮ মে ২০২৬
এনসিপি থেকে সাগরকে বহিষ্কারের পর নতুন দায়িত্ব পেলেন দিনা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081