রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ২৫, আবেদন অনলাইনে

২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ PM
৬ পদে ২৫ কর্মী নিয়োগ দেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়

৬ পদে ২৫ কর্মী নিয়োগ দেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোর সাধারণ প্রশাসনের আওতাভুক্ত ১৬ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ২৫ কর্মী নিয়োগে রবিবার (২১ সেপ্টেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি । অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে এ নিয়োগ। শুধু রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন পদগুলোতে। আবেদন ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৩ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী;

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; 

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০, আবেদন এইচএসসি পাসেই

২. পদের নাম: সার্টিফিকেট সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; 

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

৩. পদের নাম: বেঞ্চ সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; 

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৪, আবেদন অনলাইনে

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; 

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, পদ ৮৫, আবেদন অনলাইনে

৬. পদের নাম: সহকারী বাবুর্চি (সার্কিট হাউসের জন্য);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৩ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট 

অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬
ঘরের মাঠে ঝড় তুলল বার্সেলোনা
  • ২৮ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬