বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরি, আবেদন শেষ আগামীকাল রাত ১১টা ৫৯ মিনিটে

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ PM
৫ পদে ৯ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে

৫ পদে ৯ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে নবম ও দশম গ্রেডে ৫ পদে ৯ কর্মকর্তা নিয়োগে সোমবার (১৮ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি);

১. পদের নাম: ক). সহকারী প্রোগ্রামার (৪টি); টেকনিক্যাল রাইটার (১টি);

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: পরমাণু শক্তি কমিশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ৪১, এইচএসসি পাসেও সুযোগ আবেদনের

২. পদের নাম: সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: সহকারী ম্যানেজার (ট্রাভেল ও প্রটোকল);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: প্রথম শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি/অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি পানি উন্নয়ন বোর্ডে, পদ ৪৬৮

8. পদের নাম: ব্যক্তিগত সহযোগী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতক/সমমানের ডিগ্রি; 

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে চাকরি, পদ ৪৯৭

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ সব পদের ক্ষেত্রে ২২৩ টাকা Rocket/ bKash/Nagad-এর মাধ্যমে অনলাইনে (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) পরিশোধ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিসিসির অফিশিয়াল ওয়েবসাইট

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence