প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৪, আবেদন করুন দ্রুতই

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ PM
৫ পদে ১৬৪ কর্মী নিয়োগে আবেদন চলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে

৫ পদে ১৬৪ কর্মী নিয়োগে আবেদন চলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১২ থেকে ১৬তম গ্রেডে ৫ পদে ১৬৪ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর;

১. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার;

পদসংখ্যা: ২৪টি;

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আরও পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৩

৩. পদের নাম: উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১১৫টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৪টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৫. পদের নাম: ভান্ডার রক্ষক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে চাকরি, পদ ৪৯৭

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9