এমসি কলেজ ছাত্রাবাস খুলছে ১ অক্টোবর, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:২১ PM
এমসি কলেজের মূল ফটক

এমসি কলেজের মূল ফটক © ফাইল ফটো

আগামী ১ অক্টোবর থেকে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে। ছাত্রাবাসে বহিরাগত প্রবেশ এবং অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রবাসে উঠতে হলে শিক্ষার্থীদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) এমসি কলেজের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সাঁটানো হয়েছে।

ছাত্রাবাস খোলার বিজ্ঞপ্তিতে ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বহিরাগত প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ এবং করোনা পরীক্ষার পাশাপাশি ছাত্রাবাসের শিক্ষার্থীদের ব্যক্তিগত জিনিসপত্র জীবাণুমুক্ত রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ডেঙ্গু সংক্রমণ ও এডিস মশা বিস্তাররোধে স্বাস্থ্য অধিদপ্তরে গাইডলাইন অনুসরণসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।

বিষয়টি নিশ্চিত করে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ সালেহ আহমদ গণমাধ্যমকে বলেন, ১ অক্টোবর থেকে আমাদের ছাত্রবাস খোলা হচ্ছে। ছাত্রবাস খোলার আগে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য পুরো ক্যাম্পাস জুড়ে ৫৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারির জন্য ক্যাম্পাস সীমানার মধ্যে পুলিশের কনটেইনার বক্স স্থাপন করা হয়েছে।

মার্কিন প্রযুক্তি বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ…
  • ১১ জুন ২০২৬
ঢাকার যানজট নিরশনে রিংরোড-রেডিয়াল রোড, পুরাতন বাসের বদলে ইল…
  • ১১ জুন ২০২৬
বিএমইউতে গ্লোবাল ফ্যাটি লিভার দিবস পালিত
  • ১১ জুন ২০২৬
চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস…
  • ১১ জুন ২০২৬
মাধ্যমিকে নির্মাণ হচ্ছে ৪ হাজার অ্যাকাডেমিক ভবন
  • ১১ জুন ২০২৬
বাজেট গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: প…
  • ১১ জুন ২০২৬
×