শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে ঘুষ দিতে হয় না: সচিব

২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৯ PM
অধ্যক্ষ শরীফ আহমদ সাদী

অধ্যক্ষ শরীফ আহমদ সাদী © সংগৃহীত

কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, ‘শিক্ষক কর্মচারী অবসর বোর্ড ডিজিটালাইজেইশন করা হয়েছে। আগে অবসর প্রাপ্তদের টাকা পেতে সময় লাগত। এখন থেকে দুই বছর দশ মাসের মধ্যে সমুদয় টাকা পেয়ে যাবেন।’

শুক্রবার বরগুনা পাথরঘাটা উপজেলার সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ মিলানাতয়নে এমপপিওভুক্ত স্কুল-কলেজ-মাদরাসা শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধার টাকা প্রাপ্তি: সমস্যা-সংকট ও সমাধান বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পেনশন পান না। চাকরিজীবনে প্রতিমাসে মূল বেতনের ৬ শতাংশ হারে টাকা কর্তন করে রাখা হয়। সেই টাকার সাথে আরও কিছু টাকা যোগ করে এককালীন সুবিধা দেওয়া হয়। এ বোর্ডে কাউকে ঘুষের টাকা দিতে হয় না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যানবেইসের লাইব্রেরিয়ান ড. মো. মিজুানুর রহমান। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন  এবং সভাপতিত্ব করেন সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল করীম। 

২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকা…
  • ৩১ জুলাই ২০২৬
গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি
  • ৩১ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানোর সম্ভাবনা যাচাইয়ে ফিফা
  • ৩১ জুলাই ২০২৬
হবিগঞ্জে স্পিরিট ও চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
  • ৩১ জুলাই ২০২৬