স্টাফ সঙ্কটে শিক্ষা কার্যক্রম ব্যাহত যুক্তরাষ্ট্রে

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩ AM
স্টাফ সঙ্কটে শিক্ষা কার্যক্রম ব্যাহত যুক্তরাষ্ট্রে

স্টাফ সঙ্কটে শিক্ষা কার্যক্রম ব্যাহত যুক্তরাষ্ট্রে © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৯৮ শতাংশ করোনা রোগী সুস্থ হওয়ায় খুলে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ফল সেমিস্টারের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন। তবে নতুন এক ধরনের সঙ্কটে পড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা। এত সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে ক্যাম্পাসে ফেরায় তাদের সার্বক্ষণিক দেখাশোনার লোকজনের তীব্র সঙ্কট সৃষ্টি হয়েছে। স্টাফ সঙ্কটে পড়ে ব্যাহত হচ্ছে সবধরনের কার্যক্রম।

জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলের এক সার্ভিস কর্মী বলেন, স্টাফ সংকট, সরবরাহ সংকট রয়েছে। এরই মধ্যে আবার নতুন-পুরোনো মিলে অধিক সংখ্যক শিক্ষার্থী প্রবেশ করেছেন ক্যাম্পাসে। ফলে যারা আছেন প্রত্যেক স্টাফকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্টাফ সঙ্কটের কারণে শিক্ষার্থীদের ডাইনিংসহ অন্য সেবা দিতে পারছে না। গত ছয় মাস ধরে স্টাফ নিয়োগ দেওয়ার জন্য লোক খুঁজে, সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

একজন শিক্ষার্থী বলেন, গত সপ্তাহে আমি যখন ক্লাস শেষ করে দুপুরের খাবারের জন্য ডাইনিং হলে যাই দেখি লম্বা লাইন সেখানে। এমনকী এই লাইন ভবনের বাইরে পর্যন্ত চলে গেছে। এভাবে চলতে থাকলে খুব সমস্যায় পড়তে হবে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন—ইউএনওর দরজায় স্টিকার ভাইরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬