বেসরকারি কোনও শিক্ষাপ্রতিষ্ঠান দেশে থাকবে না: উপমন্ত্রী

১১ জানুয়ারি ২০২১, ০২:১৭ PM
বক্তব্যে রাখছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

বক্তব্যে রাখছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম © টিডিসি ফটো

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, এমন একটা সময় আসবে যখন দেশে কোনও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে না। সব সরকারি করা হবে। আমরা ধাপে ধাপে এগুচ্ছি।

সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আমলে দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতো। আমাদের চারবারের মেয়াদে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ হয়নি।

তিনি আরও বলেন, এই সরকারের আমলে সাড়ে ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। প্রত্যকটি উপজেলায় একটি করে কলেজ ও হাইস্কুল জাতীয়করণ করা হয়েছে। মানুষের বিশ্বাস করে—শেখ হাসিনার হাতে দেশ আর পেছাবে না। বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ, আর কারো হাতে নয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাশিপের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম। এতে স্বাশিপের অন্যান্য নেতার বক্তব্যে রাখেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close