এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

৩০ নভেম্বর ২০২০, ০৫:৫৯ PM

© সংগৃহীত

আসন্ন এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা। ‘করোনার মধ্যে এসএসসি পরীক্ষা নয়’ স্লোগানে আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে ঘন্টাব্যাপী উপজেলা সদরের বিজয় চত্বরে মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

‘এসএসসি পরীক্ষা স্থগিত হবে না’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন ঘোষণা দিয়েছেন দাবি করে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ নয় মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়া সঠিকভাবে এগিয়ে নিতে পারেনি। হয়নি সিলেবাস অনুযায়ী পড়াশোনা। এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় সময় পায়নি তারা। অনলাইন ক্লাস চালু করলেও সুযোগ-সুবিধা না থাকায় অনলাইন ক্লাসে বেশির ভাগ শিক্ষার্থী অংশ নিতে পারেনি।

এমন পরিস্থিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রকাশ পাবে না। তাছাড়া স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আগামীতে করোনাভাইরাসের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়বে। জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না শিক্ষার্থীরা। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফি রুদ্র, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থী অনিক রায় এবং ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. নুর প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬