করোনার দ্বিতীয় দফার মধ্যেই খুলছে নিউইয়র্কে স্কুল

৩০ নভেম্বর ২০২০, ১০:৩৪ AM
স্কুল খুলছে নিউইয়র্কে

স্কুল খুলছে নিউইয়র্কে © ফাইল ফটো

চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও। আগামী ৭ ডিসেম্বর থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেজানিয়েছেন তিনি।

এদিকে এরই মধ্যে দেশটি করোনায় দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত। রোববার একদিনে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন প্রায় দেড় লাখ। মারা গেছেন ১২শর বেশি। ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ। মারা গেছেন ২ লাখ ৭৩ হাজারেরও বেশি। করোনা সংক্রমণ প্রবণ অঙ্গরাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয় এবং নিউইয়র্ক।

তবে এই পরিস্থিতির মধ্যেই আগামী ৭ ডিসেম্বর থেকে নিউইয়র্কের প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক স্কুলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র বিল ডি ব্লাসিও। রোববার নিয়মিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বলেন, শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এজন্যই এমন সিদ্ধান্ত। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে খুলে দেয়া হবে।

 

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬